ভারতে স্টারলিঙ্কের প্রবেশ নিয়ে মুকেশ অম্বানীর বিরুদ্ধে আক্রমণ বহাল রেখেছেন ইলন মাস্ক। এক্স-এ মুকেশের সমর্থকদের বিরুদ্ধে ‘অযৌক্তিক ভণ্ডামি ও অতিরঞ্জিত কথাবার্তার’ অভিযোগ করে বিশ্বের ধনীতম ব্যক্তির দাবি, ভারতে স্টারলিঙ্কের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক নেট (স্যাট-নেট) পরিষেবা সস্তা হতে হবে। না হলে তা কেউ নেবে না। প্রতিযোগিতা তৈরি হলে সাধারণ ভারতীয়দের সামনে বিকল্প দরজা খুলবে বলেও দাবি মাস্কের। যদিও তাঁর এই বার্তার মধ্যেই উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় স্টারলিঙ্কের আধিপত্যকে ভারতের চ্যালেঞ্জ জানানো উচিত বলে দাবি করেছেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বক্তব্য, সরকারের ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন তহবিলে ১৪,৫০০ কোটি ডলার জমা রয়েছে। তা এখন এয়ারটেল, রিলায়্যান্স জিয়োর মতো ভারতীয় সংস্থাকে সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। যাতে তারা স্টারলিঙ্কের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য দ্রুত নিজেদের কৃত্রিম উপগ্রহ পরিকাঠামোগড়তে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
