লাকসামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রায় ২১টি পূজাম-প পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মজির আহমেদ। মঙ্গলবার রাতে এসব ম-প পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় আলহাজ মজির আহমেদ বলেন, আমাদের এ অঞ্চলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে বসবাস করে আসছি। সেই ছোটবেলা থেকেই দেখছি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করে থাকি সবাই। এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই আমরা বাঙালি ও বাংলাদেশি। আমাদের বিএনপি সরকার অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ^াস করে। সবার সমান অধিকারের নিশ্চয়তায় বিশ্বাস করে। পরিদর্শনকালে সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পৌ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
