কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ রোববার, ২৫ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১১৫৪ - দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
১৭৬০ - তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫ - ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯১৭ - জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
১৯৩৬ - ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
১৯৪৫ - চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ - স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লিগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ - স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২ - উগান্ডা জাতিসংঘে যোগদান করে। ১৯৭১ - ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭১ - পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
১৯৭৫ - ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৮৩ - গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৩ - বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৬ - ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৪ - ভারতের বাররি মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
২০০৯ - বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
জন্ম
১৮০৬ - ম্যাক্স স্টিমের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮১১ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ। ১৮৮১ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার।
১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন। ১৮৮২ - আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন। ১৮৮৯ - আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৯১ - কিরণশঙ্কর রায়, প্রখ্যাত ব্যারিস্টার, স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী।
১৯০২ - স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।
১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।
১৯২৪ - বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯২৫ - তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯২৯ - অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৩ - সন্দীপন চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৩৭ - উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ - কবি মাহাবুব সাদিক।
১৯৫৮ - ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৯ - ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল।
১৯৮৪ - আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৯৩ - আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।
১৯৯৩ - সাবিনা খাতুন, ফুটবলার।
১৯৯৪ - জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার।
মৃত্যু
১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
১৪৫৯ - হযরত খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার। ১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।
১৯৩৪ - ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৭৫ - রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবি শেখর কালিদাস রায়।
১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১১ - রশীদ তালুকদার, বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।
