মানিকগঞ্জের ঘিওর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঘিওর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘিওর থানা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আলেম-ওলামাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে ঘটে যাওয়া যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত আলেমদের প্রতি আহ্বান জানান।
এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি নিজাম উদ্দিন, ঘিওর উপজেলা সভাপতি মাওলানা ফজলুক করীম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, হাফেজ খালিদ সাইফুল্লাহ, মুফতি আবু হুরাইরা, মুফতি কাজী হাবিব, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ মাওলানা লিয়াকত ও মাওলানা আল আমিন মাহমুদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উলামা পরিষদের নেতৃবৃন্দ।
