রাজশাহীতে পৌঁছেই পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌঁনে ৩টায় শাহ মাখদুম বিমানবন্দর পৌঁছান তিনি। সেখান থেকে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে রওয়ানা দেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সরাসরি নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিজ্ঞাপন
তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহী নগরীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে চার শতাধিক অতিরিক্ত সিসি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সাজসজ্জা করা হয়েছে। মাদরাসা মাঠে জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে বড় মঞ্চ।
বিজ্ঞাপন
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি।
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
