শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
রামগড় ৪৩ বিজিবি চট্টগ্রামের মীরসরাইয়ের ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজার নামক পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ ৩৬ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, জব্দকৃত শাড়িগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
