ছবির ক্যাপশন: .
মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম
বাংলাদেশ - কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এর উদ্যোগে,মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ -কো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম। প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া অধ্যক্ষ বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এর সঞ্চালনায়, গত ১২ ই এপ্রিল ২০২৫ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় বিকেটিটিসি অডিটোরিয়াম হলে, মানব সম্পদ উন্নয়ন নিরাপদ অভিবাসন মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলার ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আশরাফ হোসেন অতিরিক্ত মহাপরিচালক যুগ্ন সচিব বিএমইটি।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশের বেকারত্ব দূর করার একমাত্র মাধ্যম বি কে টি টি সির প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ দিয়ে একজন বেকার তার কর্মজীবন বেছে নিতে পারে, তাই বেকারত্ব দূর করতে হলে বিকেটিটিসির মাধ্যম প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে প্রবাসে এবং বাংলাদেশে চাকরি করে সংসার জীবন সুন্দরভাবে চলতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিকেটিটিসির সাবেক অধ্যক্ষ, মোহাম্মদ নুরুজ্জামান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আকতার হোসেন অধ্যক্ষ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর। তাহার বক্তব্যে বলেন বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম কেন্দ্রের দক্ষ অধ্যক্ষ ও প্রশিক্ষক গণের মাধ্যমে প্রতিটি ছাত্র বিভিন্ন প্রকল্পের কাজের দক্ষতা অর্জন করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ পাচ্ছে। উপস্থিত ছিলেন মহেন্দ্র চাকমা, সহকারী পরিচালক অফিস প্রধান, তিনি বলেন বিকেটিটিসি প্রতিটি ছাত্র দক্ষতার সহিত কোর্স কমপ্লিট করে বিভিন্ন ইন্ডাস্ট্রি গার্মেন্টস শিল্পের কাজের সুযোগ পাচ্ছে। তার কারণ বাংলাদেশ কুরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের দক্ষ শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রমের কারণে ছাত্ররা ভালোভাবে প্রাকটিক্যাল ভাবে কাজ শিখে চাকরির সুযোগ পাচ্ছে। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার শিক্ষক প্রধান গন।উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রবাসী শিক্ষার্থী সহ আরো অনেক গুণীজন উপস্থিত ছিলেন। এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে সকল জেলার বিকেটিটিসির অধ্যক্ষ গন। চট্টগ্রাম মহসিন কলেজ ,চট্টগ্রাম কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে প্রায় আটশর মত শিক্ষার্থীদের দুপুরবেলায় আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
