সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা শহর মাইজদীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সদর-সুবর্ণচরের সংসদ সদস্য আলহাজ শাহজাহান। বৃহস্পতিবার দুপুরে মাইজদী পৌর বাজার এলাকায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম কিরণ, সলিমুল্লাহ বাহার হিরণ, ভিপি জসীম উদ্দিন, ভিপি ফজলে এলাহী পলাশ ভাই, সাবের আহমেদ, আব্দুল করিম মুক্তার, আজগর উদ্দিন দুঃখ, জহুরুল ইসলাম তারেক, আমিরুল ইসলাম সুজন, সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।