শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে নিজেদের তিনশোতম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে জিতেছে দল, যা এই ফরম্যাটে তাদের দু’শোতম জয়। এর সঙ্গে আরও একটা বিষয় প্রথমবার হয়েছে ভারতের কোনও ম্যাচে।
এই প্রথম কোনও মহিলা ফিল্ড আম্পায়ার হিসাবে খেলালেন ভারতের পুরুষ দলের ম্যাচ। এদিন ক্রাইস্টচার্চে আম্পায়ার হিসেবে মাঠে নেমেছিলেন শন হেগ এবং কিম কটন। অকল্যান্ডের বাসিন্দা কিমই প্রথম মহিলা, যিনি ফিল্ড আম্পায়ার হিসেবে খেলালেন ‘মেন ইন ব্লু’-র কোনও ম্যাচ। অবশ্য পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচে এই দায়িত্ব পালন করা নতুন কিছু নয় কিমের কাছে। কয়েক বছর আগে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজেও এমন ভূমিকায় পাওয়া গিয়েছে তাঁকে।
Do you know who she is?
Meet Kim Cotton – a trailblazer in cricket umpiring!
She is the first female umpire to officiate on the field in a men’s international match between two ICC Full Member nations when New Zealand faced Sri Lanka in 2022
Today, she’s back on the field for the 2nd T20I between India
& New Zealand
! How many of you knew about her remarkable achievement?
— Sagar_H (@SagarH62) October 24, 2026
বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম অনুযায়ী, কিম পেশায় আইনজীবী। ২০১৮ সালে আম্পায়ার হিসেবে আইসিসির ছাড়পত্র পান তিনি। দ্রুতই এই পেশায় নিজেকে প্রতিষ্ঠা করেন কিম। দু’বছরের মধ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেন তিনি। পরবর্তীতে নিয়মিতই মহিলাদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন কিম। যার মধ্যে রয়েছে ২০২৪-এর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপও।
ভারতের পুরুষ দলের ম্যাচের সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত কিম। টিম ইন্ডিয়ার শেষ দুই নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন তিনি। চলতি সিরিজেও প্রথম ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব ছিলেন ৪৮ বছরের এই কিউয়ি। সেখান থেকে শনিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আম্পায়ারিংও করলেন তিনি। সঙ্গে ‘মেন ইন ব্লু’-র ম্যাচ খেলানো প্রথম মহিলা আম্পায়ারও হলেন কিম।