স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সোহরাব হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ অক্টোবর মঙ্গলবার (২০২৬) পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক সমাজসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাবিনা স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন, পটুয়াখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি গন,সাংবাদিক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।
The post ডেইলি স্টার পটুয়াখালী প্রতিনিধি সাংবাদিক সোহরাব হোসেন আর নেই appeared first on sokalerkhobor24.com.
