
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বুধবার মালদার ২ নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানো হলো। পুজোর ছুটির আগে বিরিয়ানি খেতে চেয়েছিল ছাত্রছাত্রীরা। তাদের আনন্দ দিতে এগিয়ে আসেন শিক্ষকরা। স্কুলের ১১ জন শিক্ষক প্রত্যেকে হাজার টাকা দিয়ে নিজেদের উদ্যোগে মিড-ডে মিলে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেন। স্কুলের ছাত্রী সুপর্ণা দাস জানায়, পুজো মানেই ভালোমন্দ খাওয়া দাওয়া। আমরা তাই স্কুল ছুটির আগে শিক্ষকদের কাছে ভালোমন্দ খাওয়ানোর কথা বলেছিলাম। স্কুলের শিক্ষকরা মিড-ডে মিলে বিরিয়ানির আয়োজন করায় খুশি পড়ুয়ারা।
