কালবেলা · general
রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১২/১০/২০২৬

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানীতে সাবেক দুই সেনাকর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗