খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা শিববাড়ি কালী পূজামন্দির, রায়ের মহল সার্বজনীন হরি পূজা মন্দির, রায়ের মহল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস।
শনিবার (১৭ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উপমহাপরিচালক বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম ও খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বিভাগের সকল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
