সংবাদ · সাধারণ
সিম্ফনি মোবাইলে চাকরি, বছরে দুই উৎসব বোনাস
১১/১০/২০২৬

মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল। এ পদে আবেদনের জন্য মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রির পাশাপাশি দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগের তথ্য এক নজরে- প্রতিষ্ঠান: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)- পদের নাম: এক্সিকিউটিভ- বিভাগ: মার্কেটিং- পদসংখ্যা: নির্ধারিত নয়- চাকরির ধরন: ফুলটাইম- কর্মক্ষেত্র: অফিসভিত্তিক- কর্মস্থল: তেজগাঁও, ঢাকা- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ- বয়সসীমা: উল্লেখ নেই- বেতন: আলোচনা সাপেক্ষেশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাএ পদে আবেদন করতে মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।প্রার্থীদের নতুন পণ্য বাজারে আনা, বিপণন কার্যক্রম বাস্তবায়ন, ডিজিটাল যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারাভিযান পরিচালনায় দক্ষ হতে হবে।যেসব সুযোগ-সুবিধা পাবেননির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে:- চিকিৎসা ভাতা- মোবাইল বিল- সপ্তাহে দুই দিন ছুটি- প্রতিবছর বেতন বৃদ্ধি- বছরে দুটি উৎসব বোনাসআবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: এখানে ক্লিক করুন
মূল প্রতিবেদনে যান ↗