মাটি ছোঁয়ার মুহূর্তে চরম নাটকীয়তা লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে। রানওয়ে ২৪-আর-এ ল্যান্ড করার সময় অল্পের জন্য রক্ষা পেল Lufthansa Boeing 747। রানওয়েতে লেজ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল দেখুন। ২৪-আর রানওয়েতে নামার মুহূর্তে লুফথানসার বিশালাকার বোয়িং ৭৪৭-৮আই বিমানটির ল্যান্ডিং বাতিল করে আচমকাই গো-অ্যারাউন্ড করতে হয় পাইলটকে। বিমানটির সামনের অংশ যখন উপরের দিকে উঠছিল, তখন মনে হয়েছিল যেন পিছনের অংশ রানওয়েতে ঘষা খেয়েই যাবে। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় কোনও টেল-স্ট্রাইক ছাড়াই নিরাপদে আকাশে উঠে যায় বিমানটি। সেই গা শিউরে ওঠা দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
