গায়ক অনুপ জলোটা অভিনেতা সলমন খানকে বিষ্ণোই সমাজের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি।
মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অনুপ জলোটা সম্প্রতি টাইগারের উপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই দীর্ঘদিনের সংঘাত ও শত্রুতা বন্ধ করার একমাত্র উপায় হল সলমন খানের ক্ষমা চাওয়া। তাঁর মতে, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় বিষ্ণোই সমাজ গভীরভাবে আঘাত পেয়েছে। তাই সলমন খান যদি ক্ষমা না চান, তবে এই সম্প্রদায়ের ক্ষোভ কমবে না। এর ফলে শুধুমাত্র সলমনই নন, তাঁর সঙ্গে কাজ করা অন্যান্য শিল্পী এবং তাঁদের পরিবারের সুরক্ষাও বিঘ্নিত হতে পারে।
https://www.youtube.com/watch?v=dIQLVUVk9jc
উল্লেখ্য, ১৮ অক্টোবর টাইগারের উপর হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে বলে খবর ছড়ায়। তাঁদের দাবি, ক্ষমা না চাওয়া পর্যন্ত সলমনের ঘনিষ্ঠদের নিশানা করা অব্যাহত থাকবে। এই পরিস্থিতে অনুপ জলোটা জোর দিয়ে বলেন যে, কাদা ছোড়াছুড়ি বা আইনি জটিলতায় না জড়িয়ে এই বিবাদের ইতি টানা জরুরি। বিষ্ণোই সমাজের কাছে গিয়ে সলমন খানের ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যাতে ইন্ডাস্ট্রির সবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
