রাজধানীর মোহাম্মদপুরে গণভবন ক্রসিং এলাকা থেকে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সুমন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক সি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউসুফ আলী এবং মায়ের নাম সুফিয়া বেগম।
পুলিশ জানায়, গণভবন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
