ময়মনসিংহে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মহানগর শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মিরাজের যৌথ অনুমোদনে আল আমিনকে আহ্বায়ক, রিয়াজুল করিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেরাজ উদ্দিন শ্রাবনকে সদস্য সচিব করা হয়। এছাড়াও সামিউল ইসলাম, আলামিন মিয়া, সৈয়দ আবু জাফর নিহাল ও আহাদ আকন্দ নিরবকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন রাফিউল হক হামিন। কমিটির অন্য সদস্যরা হলেন কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, শামীম মিয়া, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোখতার উজ জামান সুমন, নাহিদ হাসান, আশরাফুল ইসলাম, আসিফ ইকবাল, জাহাঙ্গীর, ক্রাইজিন আলম সজীব, পাভেল আহমেদ, আরিফ হোসেন ও আবু বক্কর সিদ্দিক। কমিটির উপদেষ্টা ম-লীতে রয়েছেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, ফারজানা রহমান হুসনা, অ্যাডভোকেট এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, একেএম মাহাবুবুল আলম ও এনামুল হক আকন্দ লিটন। এ ছাড়াও কমিটিতে গোবিন্দ রায়কে কমিটির সমন্বয়ক হিসেবে দেয়া হয়েছে।