ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জেমস চ্যাডউইক ১৮৯১ সালের ২০ অক্টোবর জন্মগহণ করেন। তিনি ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কার করেন এবং এই অবদানের জন্য ১৯৩৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। ১৯৪১ সালে চ্যাডউইক মাউড প্রতিবেদনের চূড়ান্ত পাণ্ডুলিপি লেখেন, যা মার্কিন সরকারকে পারমাণবিক বোমা নিয়ে ঐকান্তিকভাবে গবেষণা শুরু করতে অনুপ্রাণিত করে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ম্যানহাটন প্রকল্পে কর্মরত ব্রিটিশ দলের প্রধান ছিলেন। পদার্থবিজ্ঞানে অবদানের জন্য ১৯৪৫ সালে চ্যাডউইক নাইট খেতাবে ভূষিত হন।
