মো. বেল্লাল হাওলাদার:
দেশের পঞ্চম প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স স্বনামধন্য ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান ARGUS Credit Rating Services Limited কর্তৃক দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ ঋণমান অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ঋণমানের ভবিষ্যৎ অবস্থা ‘উন্নয়নশীল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ২০২৩ থেকে ২০২৪ অর্থবছর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ব্যবস্থাপনা আর্থিক তথ্য এবং পরবর্তী সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে এই ঋণমান প্রদান করা হয়।
এই অর্জন কোম্পানির আর্থিক সক্ষমতা, সুশাসন, গ্রাহক আস্থা এবং টেকসই অগ্রযাত্রার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক, শেয়ারধারী, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই এই সম্মানজনক অর্জন সম্ভব হয়েছে।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ভবিষ্যতেও গ্রাহকদের আধুনিক ও মানসম্মত বীমা সেবা প্রদান এবং তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
