চুনারুঘাটে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন – নাঈম মিয়া (২৫) উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গণকিরপাড় এলাকার আব্দুর নূরের ছেলে ও মোঃ শাকিল মিয়া (২৩) ওই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, চুনারুঘাট থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে চুনারুঘাট পৌরসভা এলাকার নতুন বাজার (পীরেরবাজার) খন্দকার ভিলার সামন হতে ৩৫ কেজি গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সবুজ রঙের পুরাতন সিএনজি’র ইঞ্জিন কন্ট্রোলে করে গাঁজা পাচারের সময় দুই যুবককে আটক করে।
সোমবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে।
