কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ধরা দেননি বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মণ। বরং সেই নির্দেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। কাল, মঙ্গলবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। এর আগে বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ প্রশান্তের আগাম জামিন খারিজ করে আত্মসমর্পণ করতে বলেছিল। সেই নির্দেশ উপেক্ষা করে প্রশান্ত কী ভাবে ফের সুপ্রিম কোর্টে গেলেন এবং কেন তাঁর মামলা অন্য একটি বেঞ্চে শুনানি হবে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন।প্রসঙ্গত, খুনের মামলায় অভিযুক্ত হয়ে এবং সুপ্রিম কোর্ট আগাম জামিনের আর্জি খারিজ করে ধরা দিতে বললেও প্রশান্ত সেই নির্দেশকে পাত্তা দেননি। তাঁকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি পুলিশও। সম্প্রতি হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে নির্দেশ দেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্তকে আত্মসমর্পণ করতে হবে। তাঁর বেতন বন্ধ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে প্রশান্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
