শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ ২১ শে অক্টোবর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।হলদিগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবির সূত্রে জানা যায় তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যান।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, বিজিবি আরও জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবি।
