সিলেটের গ্রিন ডিসএব্লড ফাউন্ডেশনের (জিডিএফ) উদ্যোগে ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিডিএফের সহসভাপতি অ্যাডভোকেট মো. রাকিব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নিহার রঞ্জন দেবনাথ।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস, বাংলাদেশ শাখার সভাপতি ডা. বিষু চন্দ্র দেবনাথ, জিডিএফের সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি. ডি. রুমু এবং ঢাকার ডাক-এর সিলেট ব্যুরোপ্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও লেখক আজিজ ইবনে গনি, সমাজসেবক আলী হোসাইনসহ অন্যরা। এ সময় জিডিএফের সদস্য ফাতেমা বেগম, হিসাবরক্ষক মো. শাহজাহান, ডিকেএফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক স্বরূফা বেগম ও সহায়ককর্মী নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা নিহার রঞ্জন দেবনাথের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তাঁরা আরও বলেন, নিহার রঞ্জন দেবনাথের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অন্যদেরও সমাজসেবায় উৎসাহিত করবে। এ সময় বক্তারা জিডিএফের বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
