Published on
:
2 min read
রবিবার রাতে বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে এক মেগা ম্যাচের দিকে। লা লিগায় হাইভোল্টেজ এল ক্লাসিকোয় মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুধু সম্মানরক্ষার প্রশ্ন নয়, রয়েছে লা লিগার খেতাবি দৌড়ের সমীকরণও। ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে নিজের অবস্থান মজবুত করার লক্ষ্যে নামছে বার্সেলোনা। অন্য দিকে, শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান কমাতে মরিয়া রিয়াল। এখন ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় দেখা যাবে ম্যাচ? খরচই বা কত? জেনে নিন বিশদে।
ভারতে কোথায় দেখবেন এল ক্লাসিকো?
ভারতে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই ম্যাচের টিভিতে কোথাও দেখানো হবে না। অনলাইনে ম্যাচটি সরাসরি দেখা যাবে FanCode অ্যাপ এবং ওয়েবসাইটে। তবে এর জন্য নির্দিষ্ট পাস কিনতে হবে।
এল ক্লাসিকো দেখতে খরচ কত?
৯৯ টাকায় দেখা যাবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। এর জন্য একটি পাস কিনতে হবে, যেখানে অন্যান্য খেলা বা সিরিজ়ের সঙ্গে থাকবে লা লিগার ম্যাচও। এ ছাড়াও রয়েছে একটি Spanish Football Pass, যেখানে দেখা যাবে লা লিগা, কোপা দেল রেই এবং স্প্যানিশ সুপার কাপের সব ম্যাচ। এই পাসের দাম পড়বে ৬৯৯ টাকা।
এল ক্লাসিকো লাইভ দেখতে খরচ কত?ছবি: Fancode
রয়েছে বিশেষ ছাড়
আপনি নতুন ইউজ়ার হলে রয়েছে বিশেষ ছাড়। সে ক্ষেত্রে OCT10 কোড ব্যবহার করে ১০ শতাংশ ছাড় পাবেন তিনি। সে ক্ষেত্রে ৯৯ টাকার পাসটি পাবেন ৮৯ টাকায়। Spanish Football Pass-এর দাম পড়বে ৬২৯ টাকা। অর্থাৎ, সবচেয়ে কম ৮৯ টাকা খরচ করে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ দেখতে পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
কখন শুরু বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ?
ভারতীয় সময় রবিবার রাত ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচ।
এল ক্লাসিকোর আগে লা লিগার পয়েন্ট তালিকা
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ১০ ম্যাচে পেয়েছে ২৩ পয়েন্ট। ৯ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোয় জিতলে শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করবে বার্সেলোনা। অন্য দিকে, জয় পেলে আতলেতিকে টপকে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে রিয়ালের সামনে।
নজরে থাকবেন কোন কোন তারকা?
বার্সেলোনার আক্রমণভাগে নজর থাকবে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার দিকে। অন্য দিকে, রিয়াল মাদ্রিদের হয়ে বড় ভূমিকা নিতে পারেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে মাঝমাঠের লড়াইও। সে ক্ষেত্রে নজর থাকবে পেদ্রি, রদ্রি, আর্দা গুলেরদের উপরে। তবে থাকবেন না অনেক তারকা। রিয়াল পাবে না ভিনিসিয়াস ও কুর্তোয়াকে। বার্সার হয়ে খেলবেন না দানি ওলমো এবং এরিক গার্সিয়া।
