মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কৃষক নজরুল ইসলামের জমি থেকে ভোর রাতে পাকা আমর ধান কেটে নিয়ে যাওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের অভিযোগে প্রতিপক্ষ মিজানুর রহমান গংদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, শ্রীপুর গ্রামের মৃত: নখির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও তার ভাই ১৯৭৩ সালের দলিল মূলে জমি প্রাপ্ত হন। তাঁরা ঐ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করছেন। এবার ৪৩৮ দাগের ৩০ শতক জমিতে ধান এবং অবশিষ্ট জমিতে মৌসুমি শবজির আবাদ করেছিলেন। নজরুল ইসলামের অভিযোগ, তাদের ভাগী শরিক মৃত: নফির উদ্দিনের ছেলে মিজানুর রহমানসহ সঙ্গীয় লোকজন গত ১২ অক্টোবর ভোরে বে-আইনী ভাবে ঐ জমির পাকা ধান কেটে নিয়ে গেছে এবং শবজির ক্ষেত বিনষ্ট করে ফেলেছে। এতে নজরুল ইসলামের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ অক্টোবর বিরামপুর থানায় মামলা করেছেন।
বিরামপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় বলেন,
ভোর রাতে জমি থেকে পাকা আমর ধান কেটে নিয়ে যাওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
The post বিরামপুরে আমন ধান কেটে নেওয়া ও শবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ appeared first on sokalerkhobor24.com.
