চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পরে আগেই বাতিল করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমস্ত পুজো সফর। রবিবার সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে চোরবাগানে পদপিষ্ট হয়ে আহতদের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাঁদের চিকিৎসার খোঁজ নেন। উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও কথা বলে সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি।