আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মহড়ায় দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদে সরে যাওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির প্রোগ্রাম অফিসার মানসী মোদক ও রওশন আনজুম নুরিন, নান্দাইল ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা সাইদুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং সাংবাদিক আলম ফরাজিসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা appeared first on Dhaka Protidin.
