আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গ্রিল কেটে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি প্রতিমা এবং ভক্তদের প্রণামী বাক্সের টাকা নিয়ে গেছে চোরের দল। সোমবার মন্দিরের পূজারী এসে চুরির বিষয়টি দেখতে পান। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামীর টাকা ছিল। এসআই আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।