রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন। অভিযানে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন, চারটি চাকু এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
