টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুরের একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চেরাগ আলী এলাকার এ ঘটনায় তাঁরা দগ্ধ হন।
নিহত ব্যক্তিরা হলেন লাল চান মিয়া (৬০), তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৫০) ও তাঁদের মেয়ে তানিশা আক্তার (১৬)। তাঁদের বাড়ি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে।
স্বজনদের বরাতে জানা গেছে, লাল চান মিয়া গার্মেন্টসকর্মী ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে টঙ্গীর চেরাগ আলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে যায়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনজনেরই মৃত্যু হয়।

