সংবাদ বিজ্ঞপ্তি · ২০ অক্টোবর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সদস্যদের সংবর্ধনা দিয়েছে চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে দাড়িপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পূজামণ্ডপে চৈতালী সংঘের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
ek বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস সিলেট জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকার, ভাইস চেয়ারম্যান বরুণ কুমার বণিক, জেনারেল সেক্রেটারী নির্মল কুমার রায়, জয়েন্ট সেক্রেটারী প্রদীপ কুমার রায় এবং এক্সিকিউটিভ মেম্বার বিপ্লব কর্মকার ও প্রকাশ চন্দ্র রায়কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে চৈতালী সংঘের সভাপতি এডভোকেট অশেষ কর, সাধারণ সম্পাদক চন্দন সাহা, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক নীহার কুমার রায়, পঙ্কজ দাস, কেশব সেন, উত্তম চৌধুরী, দেব দুলাল বণিক ও গৌতম বণিক উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের উন্নয়ন, জুয়েলারি শিল্পের অগ্রগতি ও সংগঠনের মর্যাদা সমুন্নত রাখতে তাদের ভূমিকা প্রত্যাশা করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
