
T20-তে ইতিহাস অভিষেক শর্মারছবি: ANI
Published on
:
1 min read
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ২০২৬ সালে নিজের ৬৯তম ছক্কা মারেন এই ওপেনার। ভেঙে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের রেকর্ড। ২০২২ সালে এক ক্যালেন্ডার বছরে ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য। তাঁকে টপকে ICC-র পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় শীর্ষে উঠে এলেন অভিষেক।
