বিকালে মীর মশাররফ হোসেন হল থেকে বাসে ওঠার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
Published : 11 Oct 2026, 11:20 PM
Updated : 11 Oct 2026, 11:20 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন।
রোববার বিকাল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার আর খোঁজ মিলছে না।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর হলে নিজ কক্ষে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে।
এতে বিভাগের অবহেলার কথা উল্লেখ থাকায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জাবি প্রশাসন।
পরবর্তীতে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি দ্রুত পদক্ষেপে ঢাকা জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে।
নিখোঁজ মোহাইমিনুল জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ির বাসিন্দা।
তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে প্রক্টর (০১৭১৪০১২৩১৫) বা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
