চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় উন্নয়ন, সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার সঞ্চালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে চুনারুঘাটের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গঠনমূলক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।
