বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি জায়গায় অবৈধভাবে টিনের ঘর তুলে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ডহরপুর হিজড়া পট্টিতে কয়েকটি টিনের ঘর ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা ডহরপুর হিজড়া পট্টিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার কয়েকজন মাদক কারবারে জড়িত। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, কয়েকজন হিজড়া এলাকায় অবৈধভাবে অবস্থান ও মাদক কারবার করে আসছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
