ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল।
গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেন তারা।
এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান ইএসডিও-এর নির্বাহী পরিচালক ও ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান। সঙ্গে ইকো ইউনিভার্সিটির অনুষদ সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের প্রতিনিধি দলে ছিলেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও প্রফেসর জোসেফ ডিভাইন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ইইউএসটি ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-এর ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন একাডেমিক ও কারিগরি সুবিধা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার উন্নয়ন, কারিগরি দক্ষতা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
