পটুয়াখালী জেলার দুমকি উপজেলা সদরে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র জমছে ময়লা-আবর্জনা। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা এমনকি খালেও ফেলা হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য। পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে... বিস্তারিত
