‘চোরবাগানের ঘটনায় কিছু লুকােনোর জায়গা রাখব না’
উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় শোকের ছায়া রাজ্যজুড়ে। ঘটনায় প্রাণ হারিয়েছেন বাগমারির তরুণ শুভম সোনকার। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও মানসিক শক্তি জোগাতে তাঁদের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
