সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন মো. ফারুক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুর রহমান। এছাড়া সহসভাপতি পদে মো. কাদির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. হিমেল মিয়া, প্রচার বিষয়ক সম্পাদক মো. হৃদয় মিয়া, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মাহিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দুল ইসলাম, মহিলা সম্পাদক মোছা. ফাতেমা বেগম, সহমহিলা সম্পাদক খাদিজা বেগম, যুব বিষয়ক সম্পাদক সৃজন মিয়া এবং কার্যনির্বাহী সদস্য পদে ওয়াজেদা বেগম ও রাজিয়া বেগম দায়িত্ব পেয়েছেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ লিটন এবং মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান আহমদ লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাগপার সভাপতি মাহিন আহমদ খান, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু এবং মহানগর শাখার সহসভাপতি পিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
গুগলে আমাদের খবর পেতে
