সৌদি আরবে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার বড় ধরনের ঊর্ধ্বগতির পর আজ শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। রয়টার্সের বরাতে এ খবর জানায় আলজাজিরা। ।
প্রতিবেদনে বলা হয়, এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ ডলার ৯৬ সেন্টে লেনদেন হচ্ছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে অবস্থান করছে প্রতি ব্যারেল ৯৮ ডলার ১২ সেন্টে।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম এক লাফেই ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা গত মে মাসের পর থেকে সর্বোচ্চ সমাপ্তি মূল্য হিসেবে রেকর্ড করা হয়।
শুক্রবার দাম সামান্য সংশোধন বা নিম্নমুখী হলেও আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে বিশ্ববাজারে তেলের চড়া দাম বজায় রয়েছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুড পরপর তৃতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক লাভের মুখ দেখতে যাচ্ছে, আর ডব্লিউটিআই গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সামান্য সাপ্তাহিক ক্ষতির দিকে এগোচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল
২২ অক্টোবর ২০২৬
২০ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবর ২০২৬
