সম্প্রতি এসিআই এর জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল বাজারে নিয়ে এসেছে টুইংকেল নিউ বর্ণ বেবি বেল্ট ডায়াপার। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য টুইঙ্কল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারে রয়েছে বিশেষ 'আম্বিলিক্যাল কর্ড কাট'।
এছাড়াও ডায়াপারটিতে রয়েছে প্রায় ৫,০০০ মাইক্রো চ্যানেল, যা দ্রুত শোষণে সহায়তা করে এবং শিশুর ত্বক শুষ্ক রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এর কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে দেয় আরামদায়ক অনুভূতি।
এই নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের সম্মানিত চিফ অপারেটিং অফিসার জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার-সেলস জনাব মেজানুর রহমান, জেনারেল ম্যানেজার-ম্যানুফ্যাকচারিং জনাব দীপঙ্কর বিশ্বাসসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
'টুইংকেল' সবসময়ই ভোক্তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে শিশুর সর্বোচ্চ আরাম নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করে আসছে। নতুন টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারের যাত্রা সেই ধারাবাহিকতারই আরেকটি নতুন সংযোজন, যা নবজাতকের যত্নকে করবে আরও আরামদায়ক, সহজ ও নিশ্চিন্ত।
কেএ
