৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল
অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর অভিনেত্রীর ফেসবুক পেজে বাড়তে থাকে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দেবীর সাজে তাঁর উপস্থিতি এবং এই বার্তা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে পরীমনির সাজের প্রশংসা করেন অনেকে। অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ কেউ তাঁকে দেবীর মতো লাগছে বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন দুর্গাপূজার শুভেচ্ছা। সব মিলিয়ে ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তাঁর বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনায় আসেন পরীমনি। ওই ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের আসল ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন তিনি।
সেই আলোচনার মধ্যেই নতুন ভিডিওতে ভিন্ন সাজে হাজির হলেন পরীমনি। দুর্গাপূজার উৎসবমুখর আবহে তাঁর এই উপস্থিতি এবং ‘শুভ শক্তির জয় হোক’ বার্তা ভক্তদের মধ্যে বাড়তি সাড়া ফেলেছে।
এদিকে সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক নিরব।
তবে ওয়েব ফিল্মটির গল্প এবং এতে পরীমনির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুর্গাপূজার আবহে নতুন সাজে হাজির হওয়ার পাশাপাশি নতুন কাজ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
বিনোদন বিভাগের আরো খবর
আরও খবর
-
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
-
শিবচরে চারতলা আধুনিক ডাকবাংলো উদ্বোধন
-
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল
-
তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা
-
ধামইরহাটে হালিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের, ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
-
বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়ক অবরোধের ঘোষণা
-
হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫
-
লাটভিয়ায় সোহেলের মৃত্যু: মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
-
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে
-
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
-
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পুলিশের অভিযানে পালালেন ২ জন
-
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
-
ভালুকায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট; আহত বৃদ্ধ
-
ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ
-
সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
