গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শৈলডুবি এলাকায় কারখানাটির কার্টুনের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। অতিরিক্ত আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমএমটি
-20261024073600.jpg&w=1440&q=75)