ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
বুধবার ১৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন।
গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এ অধিবেশন ৯ নভেম্বর ( ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক), সোমবার অনুষ্ঠিত হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
