কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামুন আলীকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে কুচিয়ামোড়া ক্যাম্পের অফিসার ফোর্স থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও আড়কান্দি গ্রামের হাফিজুল আলী ওরফে হাফিজ উদ্দিনের ছেলে।
তিনি নদীপথে সন্ত্রাসীদের সাথে সমন্বয় করে বাহাদুরপুর এলাকায় নদীর চর দখল, নদীতে যাতায়াতগামী যানবাহন থেকে অবৈধভাবে টাকা উত্তোলন, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম শেখ বলেন, ‘সোমবার রাতে অভিযান চালিয়ে বাহাদুরপুর এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
