মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনযাত্রা, নাগরিক সেবা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইমদাদুল হক তাঁদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের চাহিদা ও সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পৌরসভার সেবার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যাগুলো সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেনাপোল পৌরসভার নাগরিক সেবা আরও কার্যকর করতে চান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার নাগরিক সমস্যা, সুযোগ-সুবিধা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
