দিনাজপুরের হিলিতে বিদেশি মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম।
আটককৃত অজিত কুমার ঘোষ হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
তিনি বলেন, মাদক বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গনেশবাবুর চাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে তাকে তল্লাশি করে। এসময় তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে চারটি মদের বোতল উদ্ধার করা হয়। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাকিমপুর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
