নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য বাড়তি প্রস্তুতি নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। সফরে নিজস্ব খরচে পছন্দের ব্যক্তিগত পাঁচ নেট বোলারদের সেখানে নেবেন তিনি।
সাধারণত বিদেশ সফরে দলের খেলোয়াড়দের প্রস্তুতি সংশ্লিষ্ট বোর্ডই নেট বোলারের ব্যবস্থা করে থাকে। তবে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের পকেটের টাকা খরচ করে বাড়তি নেট বোলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। পাশাপাশি দুই টেস্টেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। গিল ভারতীয় “এ” দলের টেস্ট ম্যাচ খেলছেন না, কারণ তাকে ওয়ানডেও খেলতে হবে। তাই তিনি ২৩ বা ২৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে যাওয়া চার থেকে পাঁচজন বোলারের সব খরচ গিলই বহন করবেন।’
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন গিল। ব্যাট হাতে করেছিলে ৭৫৪ রান। এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে তার কৌশল ও মানসিক দৃঢ়তার পরীক্ষা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
একই সময়ে একাধিক সিরিজের সূচি থাকায় টেস্টকেই বেশি প্রাধান্য দিচ্ছেন গিল। এই কারণেই ভিন্নধর্মী প্রস্তুতির জন্য পাঁচ জন নিজস্ব নেট বোলার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ব্যতিক্রমী পদক্ষেপই বলা চলে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের টেস্ট ম্যাচগুলোতে খেলবেন না গিল। ওয়ানডে সিরিজের ব্যস্ত সূচিও রয়েছে তার সামনে। আগেভাগে নিউজিল্যান্ডে পৌঁছালে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং লাল বলের ক্রিকেটের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবেন তিনি।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
