বড় লক্ষ্য তাড়ায় একশর আগে চার ব্যাটসম্যানকে হারানোর পর, পাভান রাত্নায়াকে ও জানিথ লিয়ানাগের শতরানের জুটিতে আশা জাগাল শ্রীলঙ্কা। কিন্তু এই দুজনের বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ল তাদের ব্যাটিং। পেসারদের দারুণ বোলিংয়ে জিতল পাকিস্তান।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের জয় ৩৭ রানে।
রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে রোববার কোনো দলই পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি। এক বল বাকি থাকতে পাকিস্তান অলআউট হয় ৩০৫ রানে। জবাবে ১১ বল বাকি থাকতে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
৪৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫১ রান। তখন ৪২ বলে প্রয়োজন ছিল ৫৫ রান। কিন্তু পরের ওভারে লিয়ানাগের (৭৪ বলে ৬০) বিদায়ের পর আর পেরে ওঠেনি সফরকারীরা। শেষ ৫ উইকেট হারায় তারা স্রেফ ১৫ রানের মধ্যে।
অসাধারণ এক সেঞ্চুরিতে পাকিস্তানের নায়ক সালমান আলি আগা। সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানো ব্যাটসম্যান পাঁচ নম্বরে নেমে ১০ চার ও এক ছক্কায় ৯০ বলে করেন ১০৭। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
(বিস্তারিত আসছে)
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৯.৫ ওভারে ৩০৫ (ফাখার ১৬, সাইম ৭, বাবর ৪৫, সাদ ৩৯, সালমান ১০৭, নাওয়াজ ৩৭, মিনহাস ১৮, ফাহিম ৬, আফ্রিদি ১৩, নাসিম ০, রউফ ০; আসিথা ১০-১-৫৯-৩, মাদুশাঙ্কা ১০-০-৬৭-২, শানাকা ৭-০-৪১-০, মালিঙ্গা ৯.৫-১-৪৬-৪, কলম্বাগে ১০-০-৬১-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৯-০, আরাচ্চিগে ১-০-৮-০)
শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ২৬৮ (কামিন্দু মেন্ডিস ৪৪, আভিশকা ৫, কুসাল মেন্ডিস ১৮, রাত্নায়াকে ৭৯, আরাচ্চিগে ৩, লিয়ানাগে ৬০, শানাকা ২৮, কলম্বাগে ১, মালিঙ্গা ২, আসিথা ৭, মাদুশাঙ্কা ১*; আফ্রিদি ১০-০-৫৫-৩, নাসিম ১০-০-৪৩-২, রউফ ৯.১-০-৪৮-২, ফাহিম ৮-০-৪৯-২, মিনহাস ৯-০-৫৬-০, সাইম ২-০-১৪-০)
ফল: পাকিস্তান ৩৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সালমান আলি আগা
